শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন

নারীদের জন্য ‘এলপিজি কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৩১ Time View

নারীদের রান্নার কষ্ট লাঘবে ‘এলপিজি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে পরিবারভিত্তিক কার্ড ব্যবস্থার পাশাপাশি নারীদের জন্য বিশেষ জ্বালানি সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শায় ঐতিহাসিক উলসী-যদুনাথপুর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, নারীদের দৈনন্দিন জীবনের অন্যতম বড় ভোগান্তি হলো রান্নার জন্য জ্বালানি সংগ্রহ। এ সমস্যা সমাধানে পরিবার কার্ডের মতোই ‘এলপিজি কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যার মাধ্যমে সহজে গ্যাস পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, নারীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং ভবিষ্যতে মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালুর কথাও জানান তিনি।

নির্বাচনী প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি বলেন, খাল পুনঃখননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে এবং আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব গ্রামের নারীদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com