শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ের সতর্কতা, নদীবন্দরে সংকেত জারি

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৩৫ Time View

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা জানিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৭ এপ্রিল) সকালে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, কুষ্টিয়া, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলেও সন্ধ্যা ৬টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। এসব এলাকাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় রংপুর অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম, বরিশালসহ অন্যান্য অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com