দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৮ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৬০৩ জন। আর সন্দেহভাজন হাম আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ২৮ জনে পৌঁছেছে।
এছাড়া এ সময়ের মধ্যে মোট ২১ হাজার ৪৩৪ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ১৭ হাজার ৯৫৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে জানানো হয়েছে।