বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

অর্থনীতি ভঙ্গুর, উত্তরণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: তথ্যমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৬ Time View

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, পূর্ববর্তী সরকারের লুটপাটের কারণে দেশের অর্থনীতি বর্তমানে দুর্বল অবস্থায় রয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে তিনি জানান।

শনিবার (২৫ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে ‘ইউরোপে জনশক্তি প্রেরণে প্রতিকূলতা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম বড় উৎস হিসেবে দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা বর্তমানে ২০ বিলিয়ন ডলারের বেশি।

তার মতে, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়ানো প্রয়োজন।

এ সময় তিনি পুনরায় বলেন, অতীত সরকারের অনিয়ম ও লুটপাটের কারণে অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে, তবে বর্তমান সরকার তা কাটিয়ে উঠতে পরিকল্পিতভাবে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com