শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে : প্রতিমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৯ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চলতি বছরের ১৬ ডিসেম্বর অথবা আগামী বছরের শুরুতে উদ্বোধন করা হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব জাপানের একটি প্রতিষ্ঠানকে দেওয়া হবে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।

এছাড়া আগামী ৩০ এপ্রিলের মধ্যে ১৪টি বোয়িং বিমান কেনার প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠকে বিমানের অতীতের অনিয়ম ও দুর্নীতি তদন্তের বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে প্রধানমন্ত্রী বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, পর্যটন খাতকে আন্তর্জাতিক পর্যায়ে আকর্ষণীয় করতে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে কক্সবাজার সমুদ্র সৈকত ও পার্বত্য অঞ্চলকে বিদেশি পর্যটকদের জন্য আরও উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com