শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

যুক্তরাজ্যে শিক্ষাবৃত্তি বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৭ Time View

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে শিক্ষাবৃত্তির সুযোগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং শিক্ষা ও প্রাথমিক শিক্ষা খাতের উপদেষ্টা মাহ্দী আমিন উপস্থিত ছিলেন।

আলোচনায় শিক্ষামন্ত্রী বাংলাদেশের শিক্ষা খাতে যুক্তরাজ্যের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে দেশে ইংরেজি শিক্ষার প্রসারে ব্রিটিশ কাউন্সিলের অবদান তিনি উল্লেখ করে প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে বৃত্তির পরিধি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়। এ সময় বাংলাদেশ সরকারের শিক্ষা খাতে গৃহীত বিভিন্ন উদ্যোগেরও প্রশংসা করেন ব্রিটিশ প্রতিনিধিরা।

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (FCDO)-এর টিম লিডার মোহাম্মদ গোলাম কিবরিয়া, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং হেড অব ইংলিশ অ্যান্ড স্কুল এডুকেশন দীপ্তি দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com