শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

আবারও বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৫ Time View

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের নকশা ও রঙ পরিবর্তনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর। নতুন প্রস্তাব অনুযায়ী, ইউনিফর্ম বিধিমালা সংশোধন করে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে জানানো হয়, অতীতে শার্ট ও প্যান্টের জন্য নির্ধারিত রঙ নিয়ে মাঠপর্যায়ের সদস্যদের মধ্যে অসন্তোষ এবং জনপরিসরে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেওয়ায় নতুন করে নকশা নির্ধারণ করা হয়েছে।

প্রস্তাবিত পরিবর্তন অনুযায়ী, মেট্রোপলিটন পুলিশের শার্টের রঙ হবে হালকা অলিভ বা জলপাই রঙের। অন্যদিকে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‌্যাব বাদে অন্যান্য ইউনিটের জন্য শার্টের রঙ রাখা হয়েছে গাঢ় নীল। সব ইউনিটের ক্ষেত্রেই প্যান্টের রঙ হবে খাকি (টিসি টুইল)।

সংশ্লিষ্টরা জানান, এই পরিবর্তনে সরকারের বাড়তি কোনো আর্থিক চাপ পড়বে না, কারণ নিয়মিত সরবরাহ ব্যবস্থার মধ্যেই ইউনিফর্ম পরিবর্তন কার্যকর করা সম্ভব হবে। দ্রুত প্রজ্ঞাপন জারি করে নতুন পোশাক চালুর প্রক্রিয়া শুরু করার সুপারিশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com