শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ক জোরদারে বিশেষ গুরুত্ব দেয়: সালাহউদ্দিন আহমদ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৫ Time View

স্বরাষ্ট্র উপদেষ্টা সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইতালি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার এবং দুই দেশের মধ্যে নিরাপদ অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিস্তৃত হচ্ছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এ কারণে বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে দেখে এবং ভবিষ্যতে এ সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা রাখে।

সাক্ষাতে রাষ্ট্রদূত বলেন, ইতালি বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও বিস্তৃত করতে আগ্রহী। তিনি জানান, অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করা ইতালি সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। আগামী জুন থেকে নতুন অভিবাসন নীতি কার্যকর হলে অভিবাসন প্রক্রিয়া আরও সুসংগঠিত ও দ্রুত হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের পরবর্তী বৈঠক ইতালিতে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তিনি ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং উপদেষ্টাকে ইতালি সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে নিরাপদ অভিবাসন, শ্রমবাজার, আইনশৃঙ্খলা, অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com