শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৫৮ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে দুইজন শিশু এবং হামে আক্রান্ত হয়ে আরও একজন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩৭ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৩ জনে।

সোমবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে মোট ১ হাজার ১৭০ জন শিশুর মধ্যে হামের লক্ষণ দেখা গেছে। এর মধ্যে ৮৪৬ জন শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। ভর্তি হওয়া শিশুদের মধ্যে ৩৮২ জনই ঢাকা বিভাগের।

একই সময়ে হাসপাতালে ভর্তি থাকা ৮৬২ জন শিশুকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে, যার মধ্যে ঢাকা বিভাগের ৩৭০ জন শিশু রয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুর ঘটনাগুলো ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ঘটেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ২৪ হাজার ৭৭৬ জন শিশুর মধ্যে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ হাজার ১৭২ জন। ভর্তি হওয়া শিশুদের মধ্যে ৩ হাজার ৬১৭ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে ১৩ হাজার ২৫৮ জন শিশু হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com