বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, পূর্ববর্তী স্বৈরাচারী শাসনামল এবং পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শিশুদের জন্য প্রয়োজনীয় টিকাদান কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি। তার দাবি অনুযায়ী, কিছু মানুষের অবহেলা ও গাফিলতির কারণে বহু শিশুর প্রাণহানি ঘটেছে।
তিনি আরও বলেন, দেশে সম্প্রতি হামের সংক্রমণ বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে সময়মতো টিকাদান কার্যক্রম যথাযথভাবে পরিচালিত না হওয়া।
এছাড়া জ্বালানি সংকট নিয়েও তিনি কথা বলেন। জনগণের উদ্দেশে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল আমদানিতে সমস্যা তৈরি হয়েছে। ফলে আগের তুলনায় বেশি দামে তেল কিনতে হচ্ছে, যার প্রভাব দেশের বাজারে পড়ছে।