শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

সৌদিতে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৭৩ Time View

সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট ইস্যু প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই করে ইতোমধ্যে প্রায় ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সৌদি আরবে বসবাসরত প্রায় ৬৯ হাজার মিয়ানমার নাগরিক (রোহিঙ্গা) সম্পর্কিত পাসপোর্ট প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত দ্রুত যাচাই-বাছাই সম্পন্ন করে পাসপোর্ট ইস্যুর প্রক্রিয়া শেষ করার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাকি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য বাংলাদেশ থেকে একটি বিশেষ টিম কাজ করছে। পাশাপাশি সৌদি থেকে প্রাপ্ত তালিকা পুনরায় যাচাইয়ের নির্দেশও দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, যাদের প্রয়োজনীয় কাগজপত্র ও শর্ত পূরণ রয়েছে তাদের ক্ষেত্রে দ্রুত পাসপোর্ট ইস্যু করা হবে, তবে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

এছাড়া তিনি সৌদি আরবকে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশ উল্লেখ করে জনশক্তি রফতানি, জ্বালানি ও পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনার কথা তুলে ধরেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে মন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানানো হয়। সফরটি আগামী জুলাইয়ের প্রথমার্ধে হতে পারে বলে জানানো হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com