সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪ Time View

সিলেট অঞ্চলে আজ সন্ধ্যা ৬টার মধ্যে দমকা ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় জানানো হয়, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টিপাত বা বজ্রবৃষ্টির সৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com