দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশুর মৃত্যু হামের কারণে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ছয়জন শিশু হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের সময়কাল ধরা হয়েছে ১৫ এপ্রিল সকাল ৮টা থেকে ১৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৮১১ শিশু ভর্তি হয়েছে। পাশাপাশি নতুন করে ৯২ জন শিশুর শরীরে হাম শনাক্ত করা হয়েছে।