শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

টাইম ম্যাগাজিনের তালিকায় প্রধানমন্ত্রীর স্থান পাওয়া গৌরবের: মাহদী আমিন

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৩৮ Time View

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, যুক্তরাষ্ট্রের সাময়িকী টাইম ম্যাগাজিন-এর “টাইম ১০০ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল ২০২৬” তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্তর্ভুক্তি বাংলাদেশের জন্য গৌরব ও গণতান্ত্রিক অগ্রযাত্রার স্বীকৃতি।

এক বার্তায় তিনি বলেন, কঠিন সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং নেতৃত্বের মাধ্যমে আশার সঞ্চার করায় আন্তর্জাতিকভাবে এই স্বীকৃতি এসেছে। তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের অগ্রগতি ঘটেছে বলেও তিনি উল্লেখ করেন।

মাহদী আমিন আরও দাবি করেন, ক্ষমতায় না থেকে জনগণের অধিকারের পক্ষে দীর্ঘ লড়াইয়ের ফল হিসেবেই এই অর্জন এসেছে।

সবশেষে তিনি বলেন, টাইম ম্যাগাজিনের এই স্বীকৃতি কেবল একজন ব্যক্তির নয়, বরং বাংলাদেশের প্রতিটি নাগরিকের সম্মান, যারা গণতন্ত্রে বিশ্বাস করে। তার মতে, এটি গণতন্ত্রের জয়, জনগণের জয় এবং বাংলাদেশের অগ্রযাত্রার আন্তর্জাতিক স্বীকৃতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com