মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৩ Time View

আগামীকাল শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে ২০২৬ সালের হজ ফ্লাইট কার্যক্রম। এদিন বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল)  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের হজ মৌসুমকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে বাড়ানো হয়েছে ফ্লাইট সংখ্যা এবং কমানো হয়েছে বিমান ভাড়া।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের জন্য সৌদি আরবে যাবেন। প্রথম ফ্লাইটটি শুক্রবার রাত সাড়ে ১২টায় ৪১৯ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করবে।

এদিকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরেশোরে। হজযাত্রীদের জন্য টিকিট মূল্যও কমানো হয়েছে—গত বছরের তুলনায় প্রায় ১২ হাজার টাকা কম খরচে তারা টিকিট সংগ্রহ করতে পারছেন।

অন্যদিকে, হজ ব্যবস্থাপনায় সহায়তার জন্য ইতোমধ্যে ১৭১ সদস্যের একটি মেডিকেল টিম সৌদি আরবে পৌঁছেছে, যা যাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com