আগের সরকারের দুর্বলতার কারণেই দেশে হাম রোগের প্রকোপ বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, বর্তমান সময়ে হাম যেভাবে ছড়িয়ে পড়েছে, তা দ্রুত নিয়ন্ত্রণে আসবে না।
তথ্য উপদেষ্টা বলেন, প্রতিটি শিশুকে টিকা দেওয়ার পর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে কিছু সময় লাগে, তাই পরিস্থিতি সামাল দিতে সময় প্রয়োজন হবে।
তিনি আরও বলেন, হামে শিশুদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকারের পক্ষ থেকে হাসপাতালে আক্রান্তদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।