শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

আগামী দুই মাস জ্বালানি তেলের সংকট হবে না: জ্বালানি বিভাগ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৩৮ Time View

দেশে চলতি এপ্রিল মাসসহ আগামী দুই মাসেও জ্বালানি তেলের কোনো সংকট তৈরি হবে না বলে জানিয়েছেন মনির হোসেন চৌধুরী। বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ আশ্বাস দেন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-এর এই যুগ্মসচিব বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক আছে। ফলে আগামী দুই মাসে জ্বালানির ঘাটতির কোনো শঙ্কা নেই।

তিনি আরও জানান, ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে ৯ হাজার ১১৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৩ হাজার ৫১০টি মামলা হয়েছে এবং প্রায় ১ কোটি ৫৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেলও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ডিজেল, পেট্রোল, অকটেন ও ফার্নেস অয়েলসহ মোট ৫ লাখ ৪২ হাজার লিটার জ্বালানি।

বর্তমান মজুত পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, দেশে এখন ডিজেল, অকটেন, পেট্রোল, ফার্নেস অয়েল ও জেট ফুয়েলের পর্যাপ্ত স্টক রয়েছে, যা চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে সক্ষম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com