বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৫ Time View

সরকার আগামী সময়ে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রশ্নোত্তরে লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরগুলোতে শূন্য পদ পূরণের অংশ হিসেবে ইতোমধ্যে ২ হাজার ৮৭৯ জনের নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, সারা দেশে গ্রাম ও শহর পর্যায়ে খেলার মাঠ উন্নয়নের জন্য কেন্দ্রীয় কমিটি কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা এবং উপজেলায় ১০ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

তথ্যপ্রযুক্তি খাতে অগ্রগতির অংশ হিসেবে হাই-টেক পার্ক ও আইসিটি সেন্টারগুলো আরও কার্যকরভাবে পরিচালনার জন্য এবং দেশে পেপাল-এর কার্যক্রম চালুর বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি জানান।

এছাড়া নির্বাচনি ইশতেহার অনুযায়ী জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ইতোমধ্যে ১২৯ জন ভাতা পাচ্ছেন।

অন্যদিকে, বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের সহায়তা বাড়াতে ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসার জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। পাশাপাশি জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসার আগে ‘সার্টিফিকেট অব এলিজিবিলিটি’ ভিত্তিতে ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com