মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

কেউ অনলাইন ক্লাস চায় না, তবে বাস্তবতায় চালু রাখতে হচ্ছে: শিক্ষামন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৩ Time View

অনলাইন ক্লাস নিয়ে শিক্ষার্থীদের অনাগ্রহের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, “কেউই অনলাইন ক্লাস চায় না, আমিও চাই না—তবে বর্তমান বাস্তবতায় এটি চালু রাখতে হচ্ছে।”

বুধবার এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, পরিস্থিতির কারণে শিক্ষা কার্যক্রমে অনলাইন ও অফলাইন পদ্ধতির সমন্বয় করতে হচ্ছে, যা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনাও রয়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ প্রায় ৭০০–৮০০ জন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় করেছেন, যেখানে সবাই অনলাইন ক্লাসের প্রতি অনাগ্রহ প্রকাশ করেছেন।

এ সময় তিনি কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনার ঘোষণা দেন। পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারের নিয়ন্ত্রণে আনার বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি।

শিক্ষা খাত আধুনিকায়নের অংশ হিসেবে স্কুল-কলেজগুলোকে সোলার এনার্জির আওতায় আনার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এছাড়া জরুরি ভিত্তিতে শিক্ষক নিয়োগের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com