শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

১ জুলাই শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’, আসছে ই-হেলথ কার্ড

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৩৩ Time View

সরকার আগামী ১ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের জনগণের জন্য আধুনিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ই-হেলথ কার্ড চালুর লক্ষ্যে একটি প্রকল্প বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলেই নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন শুরু হবে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে পাঁচটি জেলায় এই কার্যক্রম চালু করা হবে। জেলার মধ্যে রয়েছে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ এবং নরসিংদী। এই উদ্যোগের আওতায় প্রায় ১৮০ দিনের মধ্যে এসব এলাকার জনগণকে ই-হেলথ কার্ডের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা করা হবে।

এদিকে, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে প্রবাসী কর্মসংস্থানে নতুন চ্যালেঞ্জ তৈরি হওয়ায় সরকার বিকল্প শ্রমবাজার খুঁজে বের করার ওপর জোর দিচ্ছে। প্রধানমন্ত্রী জানান, এ লক্ষ্যে মালয়েশিয়া ও থাইল্যান্ড-এ নতুন করে শ্রমবাজার উন্মুক্ত করার কাজ এগিয়ে চলছে।

সরকারের এসব উদ্যোগ শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com