শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

ভারতীয় ভিসা নিয়ে শিগগিরই সুখবরের আশা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৫০ Time View

চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালুর বিষয়ে শিগগিরই ইতিবাচক অগ্রগতি আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশিদের জন্য এ ধরনের ভিসা চালুর বিষয়ে সম্মতি দিয়েছে ভারত।

তিনি বলেন, দুই দেশের মধ্যে ভিসা ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে এবং সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। এর আগে পররাষ্ট্রমন্ত্রীসহ একটি প্রতিনিধিদল ভারতের রাজধানী দিল্লিতে সফর করে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করে।

পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ওই সফরে উভয় পক্ষের মধ্যে বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়েও মতবিনিময় হয়েছে।

উল্লেখ্য, গত বছর রাজনৈতিক পরিবর্তনের পর বিভিন্ন কর্মসূচির কারণে ভারতে ভিসা কার্যক্রমে কিছুটা জটিলতা তৈরি হয় এবং পরবর্তীতে তা সীমিত হয়ে পড়ে। নতুন আলোচনার মাধ্যমে সেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com