শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

শিশু টিকা ক্রয়ে অনিয়মের অভিযোগ, ড. ইউনূসকে ঘিরে দুদকে আবেদন

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৪৯ Time View

শিশুদের জন্য টিকা ক্রয়ে অর্থ আত্মসাত ও অনিয়মের অভিযোগ তুলে ড. মুহাম্মদ ইউনূস-এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ আবেদন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ এবং ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন জমা দেন।

আবেদনে দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি এবং শিশু মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময় টিকা সংগ্রহ প্রক্রিয়ায় যথাযথ প্রস্তুতি ও পরিকল্পনার অভাব ছিল, ফলে সময়মতো প্রয়োজনীয় টিকা ও সিরিঞ্জ সরবরাহ নিশ্চিত করা যায়নি। এর ফলে দেশে হামের প্রকোপ বেড়ে গিয়ে বহু শিশু আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে।

এছাড়া স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য বাজেট বরাদ্দ থাকা সত্ত্বেও টিকা সংকট দেখা দেওয়াকে সন্দেহজনক হিসেবে উল্লেখ করা হয়েছে। আবেদনকারীদের দাবি, টিকা ক্রয় ও সরবরাহ ব্যবস্থাপনায় অনিয়ম এবং অর্থের অপব্যবহারের সম্ভাবনা রয়েছে, যা তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

এ প্রেক্ষিতে টিকা ক্রয় প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে দুদকের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com