মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১০ Time View

রাজধানীর লালবাগ থানার এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (১২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, শারীরিকভাবে অসুস্থতার কারণে আসামি শিরীন শারমিনকে এদিন আদালতে হাজির করা হয়নি। তার পক্ষে আইনজীবীরা শুনানিতে অংশ নেন এবং জামিনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত তাকে জামিন দেন।

মামলা সূত্রে জানা গেছে, রাজধানীর লালবাগ থানায় বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক সহিংসতার ঘটনায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আসামি করা হয়।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, ঘটনার সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততার কোনো নির্দিষ্ট ও শক্ত প্রমাণ নেই।

এর আগে, গত ৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে আদালতে হাজির করা হলে রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com