শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

এসএসসি পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৬ Time View

এসএসসি ও সমমানের পরীক্ষার সব কেন্দ্র সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পরীক্ষার সময় প্রতিটি কক্ষে ক্যামেরা চালু রাখতে হবে এবং কোনো অবস্থাতেই তা বন্ধ রাখা যাবে না। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে রাজশাহী শিক্ষাবোর্ড এবং রাজশাহী অঞ্চলের মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো সিসি ক্যামেরা নেই, সেগুলোকে দ্রুত তা স্থাপন করতে হবে। প্রয়োজনে সরকার এ ক্ষেত্রে আর্থিক সহায়তা দেবে। পাশাপাশি কেন্দ্র পর্যায়ে কোনো ধরনের অনিয়ম হলে তার দায় কেন্দ্র সচিবকেই নিতে হবে বলেও তিনি সতর্ক করেন।

তিনি কিছু শিক্ষকের সমালোচনা করে বলেন, একটি অংশ শ্রেণিকক্ষে পাঠদানের পরিবর্তে অর্থনৈতিক স্বার্থে বোর্ড ও প্রশাসনিক কাজে বেশি আগ্রহী, যা শিক্ষাব্যবস্থার জন্য ক্ষতিকর। এ ধরনের মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন।

এছাড়া যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও শিক্ষার্থী পাস করতে পারবে না, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, খুব অল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়েও পুনর্বিবেচনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com