বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

বৈসাবি ও পহেলা বৈশাখে টানা ছুটি, বন্ধ স্কুল-কলেজ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৮৬ Time View

দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি শুরু হচ্ছে আগামীকাল রোববার (১২ এপ্রিল) থেকে। এ ছুটি চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত। বার্ষিক ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

ছুটির তালিকা অনুযায়ী, রোববার (১২ এপ্রিল) বৈসাবি উৎসব উপলক্ষে দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরদিন সোমবার (১৩ এপ্রিল) চৈত্র সংক্রান্তি উপলক্ষে একদিনের ছুটি নির্ধারিত রয়েছে।

এ ছাড়া মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে টানা তিন দিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে।

এর আগে, শুক্র ও শনিবার (১০ ও ১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা পাঁচ দিনের বিরতি পাচ্ছেন শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com