শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৪ Time View

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি হলেও বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব পুরোপুরি কেটে যাবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ পরিস্থিতি মোকাবিলায় ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শুক্রবার (১০ এপ্রিল) নবম ভারত মহাসাগরীয় সম্মেলনে (আইওসি) বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চল বর্তমানে এক জটিল ও অস্থির সময় পার করছে, যেখানে জ্বালানি সংকট বিভিন্ন দেশের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার ওপর চাপ তৈরি করছে। এ অবস্থায় পারস্পরিক সহযোগিতা জোরদার করা এবং একে অপরের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া এখন সময়ের দাবি।

তিনি আরও উল্লেখ করেন, বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তার বিদ্যমান কাঠামো পুনর্মূল্যায়নের প্রয়োজন রয়েছে। তার মতে, বিশ্ব রাজনীতি ও অর্থনীতির প্রচলিত ধারণাগুলো দ্রুত পরিবর্তিত হচ্ছে, ফলে উন্নয়ন অগ্রগতি রক্ষা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা এবং সংকট মোকাবিলায় নতুনভাবে চিন্তা করার সময় এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com