মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই বিরতি উত্তেজনা প্রশমনের ক্ষেত্রে একটি উৎসাহব্যঞ্জক অগ্রগতি।
বিবৃতিতে বাংলাদেশ আশা প্রকাশ করেছে, সকল সংশ্লিষ্ট পক্ষ যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাবে এবং এই সুযোগকে কাজে লাগিয়ে পুরো অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে গঠনমূলক পদক্ষেপ নেবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক প্রচেষ্টায় যুক্ত সব পক্ষকে সাধুবাদ জানিয়ে বলেছে, যুদ্ধবিরতি এবং বিরোধের সমাধান সংলাপ ও কূটনীতিয়ের মাধ্যমে শান্তিপূর্ণভাবে করা সম্ভব এবং করা উচিত।