রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

বিসিবি কোনো “পকেট কমিটি” নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৩ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবের “স্ট্যান্ড” নয়। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, বিসিবিকে সম্পূর্ণভাবে পেশাদার ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে।

সংসদে বক্তব্যকালে তিনি উল্লেখ করেন, পূর্ববর্তী সরকারের অধীনে ক্ষমতার অপব্যবহার করে গঠিত অবৈধ পকেট কমিটি ভেঙে দেওয়া হয়েছে এবং দেশের ক্রিকেট এখন তামিম ইকবালের নেতৃত্বে নিরাপদ।

মন্ত্রী বলেন, আমরা এখানে কোনো ‘বাপের দোয়া’ বা ‘মায়ের দোয়া’ কমিটি গড়তে আসিনি। বরং দেশের ক্রিকেটকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।

পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের সময়ে ক্রীড়া উপদেষ্টা জোর ব্যবহার করে জেলা কমিটিগুলোকে প্রভাবিত করতেন। হাইকোর্টের আদেশকে অগ্রাহ্য করে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে ক্রিকেট বোর্ড দখল করা হয়েছিল। ক্রীড়ামন্ত্রীর নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি সেই অনিয়ম চিহ্নিত করেছে এবং অবৈধ কমিটি ভেঙে তামিমকে বোর্ডে আনা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com