বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

শুক্রবারও চলবে সংসদ অধিবেশন

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩ Time View

চলমান সংসদ অধিবেশনের কার্যক্রমকে ত্বরান্বিত করতে শুক্রবারও বিশেষভাবে অধিবেশন বসবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বুধবার (৮ এপ্রিল) অধিবেশনের বিরতির সময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, বর্তমান অধিবেশনে এ পর্যন্ত ৪৪টি অধ্যাদেশ বিল হিসেবে পাস হয়েছে। তবে শুক্রবারের মধ্যে ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কাজের পরিধি এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রয়োজনে আমরা শুক্রবারও অধিবেশন চালানোর সিদ্ধান্ত নিয়েছি।

চিফ হুইপ সংসদ ভবনের সাউন্ড সিস্টেমের ত্রুটি এবং কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সংসদের সাউন্ড সিস্টেমে যে ধরনের অনিয়ম হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এতে জড়িত বা নিম্নমানের কাজ করিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জরুরি ও গুরুত্বপূর্ণ বিলগুলো দ্রুত পাস করানোই এই বিশেষ অধিবেশনের মূল উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com