শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

কারাগারে শিরীন শারমিন  

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৫৯ Time View

জুলাই আন্দোলনের ঘটনায় লালবাগ থানায় আশরাফুল ওরফে ফাহিম হত্যাচেষ্টার মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দুই দিনের রিমান্ড শুনানি মঙ্গলবার (৭ এপ্রিল) শুরু হয়। শুনানি শেষে আদালত তার রিমান্ড ও জামিন উভয়ই নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার দুপুর ১টা ৫৬ মিনিটের দিকে একটি সাদা মাইক্রোবাসে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় শিরীন শারমিনকে। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।

এর আগে, লালবাগ জোনের কোতোয়ালি জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহসীন উদ্দীন দুই দিনের রিমান্ডের আবেদন করেন। এরপর দুপুর ৩টা ১০ মিনিটের দিকে তাকে হাজতখানার থেকে এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত ভিড়ের কারণে তিনি অসুবিধায় পড়েন।

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান রিমান্ড ও জামিন উভয়ই নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। গ্রেপ্তারের পর ডিবি জানায়, শিরীন শারমিন বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। সর্বশেষ তিনি ধানমন্ডিতে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। সেখান থেকেই মঙ্গলবার ভোরে তাকে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com