শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি ও মরিশাস সফরের আনুষ্ঠানিক ঘোষণা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৫৫ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ১০-১২ এপ্রিল মরিশাসে অনুষ্ঠিতব্য ভারত মহাসাগর সম্মেলন-এ অংশগ্রহণ করার জন্য আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকা ত্যাগ করবেন।

সফরের পথে তিনি নয়াদিল্লিতে যাত্রা বিরতি দেবেন। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম জানান, বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা এবং ধারাবাহিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হবে। এছাড়া বাংলাদেশ ও ভারতের সহযোগিতার ক্ষেত্রসমূহকে আরও ফলপ্রসূ ও টেকসই পর্যায়ে উন্নীত করার জন্য সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও মরিশাস সম্মেলন ও ভারত সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অংশগ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com