শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয় ছিল : চিফ প্রসিকিউটর

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৮৩ Time View

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, গুম অধ্যাদেশ আইনটি বাস্তবে অপ্রয়োজনীয় ছিল। তিনি বলেন, গুম সম্পর্কিত অপরাধের বিচার ট্রাইব্যুনাল আইন অনুযায়ী সম্ভব, অতিরিক্ত আইন ও আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজন ছিল না।

মঙ্গলবার (৭ এপ্রিল) নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর বলেন, গুম অধ্যাদেশ বাতিল করে ট্রাইব্যুনাল আইনের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত প্রশংসনীয়। তিনি আইনমন্ত্রী ও সংসদ সদস্যদের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এটি সঠিক ও যৌক্তিক পদক্ষেপ।

এদিকে, গুমের বিচারের পথ আরও সুসংহত করতে জাতীয় সংসদে আজ ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস (সংশোধন) বিল ২০২৬’ পাস হয়েছে। সংশোধনী অনুযায়ী, গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে অনুমোদিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com