শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

আগামী ২৭ এপ্রিল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৫৯ Time View

সরকারি সফরে আগামী ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই হচ্ছে তার যশোর জেলায় প্রথম সরকারি কোনো সফর।

সোমবার (৬ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে এ তথ্য ফেসবুকে শেয়ার করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

জেলা বিএনপি সূত্র জানায়, সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ছড়িয়েছে। প্রধানমন্ত্রীর আগমনে শহরের ঈদগাহ ময়দানে বিশাল জনসভার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সফরের সময় তিনি শার্শা উপজেলার উলাশী-যদুনাথপুর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, প্রধানমন্ত্রী উলশী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এরপর বিকালে ঈদগাহ ময়দানে সমাবেশে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে শুরু করা খাল খনন কর্মসূচির আওতায় শার্শা উপজেলার উলাশী-যদুনাথপুর খালের পুনঃখনন কাজের উদ্বোধন হবে। ১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজ হাতে খাল খননের কাজ শুরু করেছিলেন। দীর্ঘদিন ভরাট খালটি পুনঃখননের মাধ্যমে কৃষি ও পানি ব্যবস্থায় নতুন প্রাণ ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com