শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

দেশে জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানিমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৫৫ Time View

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যেও দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে মজুদের দিক থেকে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি—প্রায় ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ টন। এছাড়া অকটেনের মজুদ রয়েছে প্রায় ১০ হাজার ৫০০ টন এবং পেট্রলের মজুদ রয়েছে প্রায় ১৬ হাজার টন।

তিনি আরও জানান, চলতি এপ্রিল মাসে নতুন করে জ্বালানি তেল আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে, যা সরবরাহ পরিস্থিতি আরও স্থিতিশীল করবে।

অবৈধ মজুদ রোধে সরকারের পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, ৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত মোট ৩৪২টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে প্রায় ৪০ লাখ ৪৮ হাজার ৪৫৬ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে।

জ্বালানি তেলের মূল্য নিয়ে তিনি বলেন, গত মাসে সরকার কোনো মূল্যবৃদ্ধি করেনি। তবে আগামী মে মাসের মূল্য নির্ধারণ নিয়ে কাজ চলছে এবং প্রয়োজন হলে মন্ত্রিসভার আলোচনার ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com