মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

প্রণীত আইনই প্রকৃত সংস্কার: ড. আসিফ নজরুল

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৭ Time View

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, তার সময়কালে প্রণীত আইনগুলোই প্রকৃত সংস্কারমূলক ছিল।

সোমবার (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি প্রকাশ করেছেন, কিভাবে এসব আইন প্রণয়নের পেছনে অনেক শ্রম, প্রতিকূলতা ও অন্তর্কোন্দল কাজ করেছে।

তিনি উল্লেখ করেন, মানবাধিকার কমিশন, গুম, সুপ্রিম কোর্ট সচিবালয়, উচ্চ আদালতে বিচারক নিয়োগ এবং দুদক আইন তার সময়কালের উল্লেখযোগ্য সংস্কারমূলক উদ্যোগ।

ড. আসিফ জানান, অনেকে আমাদের সমালোচনা করেছেন, কেউ কেউ বলেছেন এগুলো নির্বাচিত সরকারের কাজ। এখন দেখা যাচ্ছে, মানুষ বুঝছে এগুলোই প্রকৃত সংস্কার, এবং এসব আইন রাখতে হবে।

তিনি আরও বলেন, আইনের খসড়া প্রস্তুত ও চূড়ান্ত করার জন্য আইন মন্ত্রনালয়ের একটি দক্ষ টিম দিনরাত কাজ করেছে, পরামর্শ নেওয়া হয়েছে, নিয়মিত আলোচনা হয়েছে এবং বারবার ড্রাফট পরিমার্জনা করা হয়েছে। সরকারের ভেতরের প্রতিকূলতার সঙ্গেও লড়াই করতে হয়েছে। এমনকি সুপ্রিম কোর্ট সচিবালয় আইন প্রণয়নের জন্য তাকে পদত্যাগের হুমকি দিয়েছিল।

সাবেক উপদেষ্টা আশা প্রকাশ করেছেন, তার সময়কালের আইন ও অধ্যাদেশগুলো সংরক্ষিত হবে এবং সমাজে এগুলো নিয়ে সচেতনতা বাড়বে। তিনি জানান, রাজস্ব, আর্থিক ব্যবস্থাপনা, তথ্য-প্রযুক্তি ও পরিবেশ সংক্রান্ত কিছু অধ্যাদেশও গুরুত্বপূর্ণ সংস্কারমূলক কাজ হিসেবে প্রণীত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com