যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসা (বি১/বি২) ধারক অবস্থানকালে কোনো ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদানের প্রোগ্রামে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ করেছে মার্কিন প্রশাসন।
সোমবার (৬ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দূতাবাসের বার্তায় আরও বলা হয়, অল্প সময়ের জন্য হলেও ভিসার অননুমোদিত ব্যবহার ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে। ভিজিটর ভিসা শুধুমাত্র ভ্রমণ বা স্বল্পকালীন ব্যবসায়িক কার্যক্রমের জন্য অনুমোদিত, শিক্ষাগত কার্যক্রমে অংশগ্রহণ এতে অন্তর্ভুক্ত নয়।