ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (৬ এপ্রিল) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিবেশী দেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক এগিয়ে নেওয়াই সরকারের লক্ষ্য। দুই দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় থাকলে অনেক জটিল সমস্যার সমাধান সহজ হয়ে আসে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় তিনি আরও বলেন, অতীতের রাজনৈতিক সম্পর্কের ধরণ থেকে সরে এসে নতুন বাস্তবতায় পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।