বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর কূটনৈতিক বার্তা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫ Time View

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা বিনিময় হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর কাছে একটি আনুষ্ঠানিক চিঠি প্রেরণ করেছেন।

বুধবার (১ এপ্রিল) আবুধাবিতে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ বার্তাটি হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে তার বৈদেশিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির চিঠিটি তুলে দেন সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান-এর হাতে।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। জানা যায়, বার্তায় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং টেকসই উন্নয়ন লক্ষ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈঠকটি অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। এ সময় হুমায়ুন কবির আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশের এই ইতিবাচক অবস্থানের প্রশংসা করে শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশকে ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য বন্ধু হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাঈদ আল হাজেরি, জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী সুহাইল বিন মোহাম্মদ আল মাজরুই এবং আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ-সহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com