ইরানের নিরাপত্তা কাউন্সিল বাংলাদেশের আটকে থাকা ৬টি জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে। এ তথ্য জানান ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী।
বুধবার (১ এপ্রিল) ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশের ৬টি জাহাজ নিরাপদে ফেরত আনার জন্য ইরান ও বাংলাদেশ যৌথভাবে কাজ করছে। বর্তমান পরিস্থিতিতে দুই দেশ পরস্পরের পাশে থাকার অঙ্গীকার করেছেন।
রাষ্ট্রীয় প্রতিনিধি আরও বলেন, চলমান সংঘাতের বিষয়ে শুধু উদ্বেগ প্রকাশ নয়, নিন্দা জানানোরও প্রয়োজন রয়েছে। এছাড়া বাংলাদেশি নাগরিকদের নিরাপদে ফেরত আনার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি প্রেরণ করেছেন।