বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখতে হবে : মির্জা ফখরুল

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৫ Time View

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতির প্রভাবমুক্ত রেখে মেধা ও যোগ্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত পর্ষদদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনকে রাজনীতি থেকে মুক্ত রাখতে চাইছেন এবং সেই লক্ষ্যেই কাজ শুরু হয়েছে।

মির্জা ফখরুল বলেন, “শুধু খেলা নয়, খেলোয়াড়রা যেন খেলাকে পেশা হিসেবে গ্রহণ করতে পারে– সেটাও প্রধানমন্ত্রীর লক্ষ্য। ভাতা বা সম্মাননা দেওয়া গুরুত্বপূর্ণ হলেও মূল বিষয় হলো ভবিষ্যতে খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণযোগ্য করা।”

দেশের ক্রীড়া ব্যবস্থার সংস্কার নিয়ে তিনি আরও বলেন, রাজনীতির কারণে মেধাবী খেলোয়াড় জাতীয় দল বা ক্লাব থেকে বাদ পড়লে সেটি কষ্টের। আমাদের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। তিনি তরুণ ক্রীড়ামন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যিনি নিজেও দক্ষ ফুটবলার ও দেশের প্রতিনিধিত্ব করেছেন, তিনি যেন ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখতে বিশেষ নজর দেন।

মহাসচিব পুনর্ব্যক্ত করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও ক্রীড়াঙ্গনকে রাজনীতি থেকে মুক্ত রাখার পক্ষে এবং সেটাই তার লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com