দুর্নীতির অভিযোগের মুখে হাইকোর্ট বিভাগের বিচারপতি রেজাউল হাসান (এমআর হাসান) পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) তিনি তার পদত্যাগপত্র প্রধান বিচারপতির কাছে পাঠান। পরে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়।
জানা গেছে, তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল-এ তদন্ত চলছিল। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়, যার পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগ করেন।
বিচারপতি হাসানের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে আর্থিক লেনদেনের মাধ্যমে রায় প্রভাবিত করার অভিযোগ ছিল। পাশাপাশি ২০২৩ সালের একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করেও তার পরিবারের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ উঠে, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
তিনি হাইকোর্ট বিভাগের কোম্পানি বেঞ্চে দায়িত্ব পালন করছিলেন। সাম্প্রতিক সময়ে যেসব বিচারপতির বিরুদ্ধে তদন্ত শুরু হয়, তাদের মধ্যে তিনি অন্যতম ছিলেন।