বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

শিক্ষায় ব্লেন্ডেড পদ্ধতি চালুর চিন্তা, মন্ত্রিসভায় আসছে প্রস্তাব

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৭ Time View

দেশের শিক্ষা ব্যবস্থায় অনলাইন ও সরাসরি শ্রেণিকক্ষ—দুই পদ্ধতির সমন্বয়ে ‘ব্লেন্ডেড’ শিক্ষা চালুর চিন্তা করছে সরকার। এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে এবং শিগগিরই মন্ত্রিসভায় প্রস্তাব তোলা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, সাম্প্রতিক ছুটি ও বিভিন্ন কারণে পাঠদানে যে বিঘ্ন ঘটেছে, তা কাটিয়ে উঠতে সপ্তাহে ছয়দিন ক্লাস নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি কিছু ক্লাস অনলাইনে নেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে।

মন্ত্রী বলেন, এক জরিপে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক আংশিক অনলাইন শিক্ষার পক্ষে মত দিয়েছেন। তবে পুরোপুরি ভার্চুয়াল পদ্ধতিতে গেলে শিক্ষার্থীদের সামাজিক বিচ্ছিন্নতার ঝুঁকি রয়েছে—এ বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে স্কুল পর্যায়ে এ ব্যবস্থা চালুর কথা ভাবা হলেও কলেজ পর্যায়েও তা সম্প্রসারণের আলোচনা চলছে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভিন্ন ব্যবস্থা থাকতে পারে। পাশাপাশি নগর এলাকায় যানজট ও জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষার্থীদের জন্য পরিবহন সুবিধা বাড়ানোসহ বিকল্প ব্যবস্থাও বিবেচনায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com