বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

সাত জেলায় সন্ধ্যার আগেই দমকা ঝড়ের শঙ্কা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৬ Time View

দেশের বিভিন্ন অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে দেশের সাতটি জেলার ওপর দিয়ে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টিসহ ঝড় বয়ে যেতে পারে।

মঙ্গলবার (৩১ মার্চ) দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা ও সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে।

এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। স্থানীয় বাসিন্দা ও নৌযান চলাচলকারীদের সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com