সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

ড. ইউনূসের গ্রামীণ ডিস্ট্রিবিউশন ভ্যাট সুবিধা নিয়েও শর্ত অমান্য

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৬ Time View

দেশে মোবাইল ফোন উৎপাদন উৎসাহিত করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভিন্ন কোম্পানিকে ভ্যাট অব্যাহতি দিয়েছে। এর মধ্যে গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড ২০২৩ সালে ৫০ শতাংশ ব্যাটারি ও চার্জার নিজস্ব উৎপাদনের শর্তে ভ্যাট অব্যাহতি পায়। তবে এনবিআর ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে দেখা গেছে, প্রতিষ্ঠানটি শর্ত পূরণ না করে এসব পণ্য আমদানি অব্যাহত রেখেছে।

গ্রামীণ ডিস্ট্রিবিউশন ২০০৯ সাল থেকে দেশের অন্যতম মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। তারা জিডিএল, জিটিই ও বেনকো ব্র্যান্ডের মোবাইল হ্যান্ডসেট উৎপাদন এবং লাভা ও ইনফিনিক্স ব্র্যান্ড বাজারজাত করছে। কোম্পানি ২০১৯ সাল থেকে ভ্যাট অব্যাহতি সুবিধা নিচ্ছে।

তদন্ত কমিটি সরেজমিন পরিদর্শনে কোনো ব্যাটারি বা চার্জার উৎপাদনের প্রমাণ পাননি। সূত্র জানিয়েছেন, কোম্পানি প্রাথমিকভাবে শর্ত আংশিকভাবে পূরণ করলেও ২০২৩ সালের নতুন শর্ত অনুযায়ী ৫০ শতাংশ উৎপাদনের নিয়ম পালন করেনি।

ভ্যাট অব্যাহতির শর্তে প্রতিষ্ঠানটির পণ্য উৎপাদনের ইউনিট প্রতিষ্ঠানের ভিতরে থাকা বাধ্যতামূলক। কিন্তু গ্রামীণ ডিস্ট্রিবিউশন উৎপাদনের পরিবর্তে ব্যাটারি ও চার্জার আমদানি চালিয়ে যাচ্ছে। এনবিআরের ভ্যাট নীতি সংক্রান্ত অস্পষ্টতা বিষয়টি আরও জটিল করেছে।

প্রতিষ্ঠানটির এমডি জহুরুল হক বিপ্লব জানিয়েছেন, তদন্ত কমিটির প্রতিবেদনে মাসভিত্তিক হিসাব না নিয়ে বছরভিত্তিক হিসাবের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন, প্রতিবেদন প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী নয় এবং কমিটির কিছু অনুমাননির্ভর সিদ্ধান্ত অসামঞ্জস্যপূর্ণ।

এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কমিশনারেটের কাছে কমপ্লায়েন্স যাচাই করার জন্য চিঠি পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com