সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

ফেরিতে যাত্রীসহ বাস পারাপার বন্ধ, নিরাপত্তা বাড়ালেন নৌমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৫ Time View

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন বিষয়ক মন্ত্রী শেখ রবিউল আলম নৌ দুর্ঘটনা ও ফেরি পারাপারে ঝুঁকি কমাতে কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, এখন থেকে ফেরিতে কোনো অবস্থাতেই যাত্রীসহ বাস তোলা যাবে না। বাস পারাপারের আগে অবশ্যই সকল যাত্রীকে নামাতে হবে।

রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক দুর্ঘটনা রোধ এবং সার্বিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত উচ্চপর্যায়ের সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী আরও বলেন, ফেরিতে রেলিং লাগানো বাধ্যতামূলক করা হবে, যাতে গাড়ি ওঠানামা বা ঢেউয়ের সময় দুর্ঘটনার ঝুঁকি কমানো যায়।

শেখ রবিউল আলম বলেন, মানুষের জীবন রক্ষা আমাদের দায়িত্ব। যাত্রীসহ বাস ফেরিতে ওঠালে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই নতুন নিয়ম কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই নতুন নির্দেশনার ফলে ফেরি ঘাটে জননিরাপত্তা আরও দৃঢ় হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com