স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর সহধর্মিণী দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুর সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার মরদেহ রোববার (২৯ মার্চ)সন্ধ্যায় দেশে আনা হবে। সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে। পরে জোহরের নামাজের পর সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।