মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ শুক্রবার (২৭ মার্চ) রাজধানীতে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন-এ।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া কেন্দ্রীয় নেতারাও আলোচনায় অংশ নিয়ে স্বাধীনতা দিবসের তাৎপর্য ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখবেন।
বিএনপির মিডিয়া সেল থেকে এ আয়োজনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।