রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

ভোটের কালি মুছে যাওয়ার আগেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন: প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১০ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভোটের কালি নখ থেকে মুছে ফেলার আগেই বিএনপি সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। তিনি জানান, ইতোমধ্যেই চালু করা হয়েছে ফ্যামিলি কার্ড, পহেলা বৈশাখ থেকে শুরু হবে কৃষক কার্ড। এছাড়া আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি শুরু হবে।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর ওসমানী মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক সম্মানী ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধনের পর প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিককে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন নিশ্চিত করা সরকারের লক্ষ্য, যাতে রাষ্ট্রকে একটি শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করা যায়। কোনো ফ্যাসিবাদী বা তাদের তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা বা মত প্রকাশের অধিকার কেড়ে নিতে পারবে না।

প্রধানমন্ত্রী ধর্মীয় নেতাদের উদ্দেশে বলেন, কোরআনের নির্দেশনা অনুযায়ী দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য প্রার্থনার গুরুত্ব অপরিসীম। এছাড়া অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় বিধি-নিষেধের আলোকে শিক্ষাগত, দীক্ষাগত ও অভিজ্ঞতাকে দেশের কল্যাণে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি জীবনে আর্থিক স্বাচ্ছন্দ্য দিতে পারে, কিন্তু মানবিক গুণাবলির বিকাশে ধৈর্য, সততা, কৃতজ্ঞতা, শ্রদ্ধা, সহনশীলতা, উদারতা ও দায়বদ্ধতার মতো বৈশিষ্ট্য অর্জন জরুরি।

এদিকে, ক্ষমতায় আসার এক মাসের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সুবিধাভোগী ধর্মীয় উপাসনালয়ের প্রধানরা। তবে খ্রিষ্টান সম্প্রদায়ের ক্যাথলিক ধারার যাজকরা ধর্মীয় বিধি-নিষেধের কারণে সরকারি ভাতা গ্রহণ করতে অস্বীকৃতি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com