রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

হরমুজ প্রণালী পার করার সুযোগ পাবে বাংলাদেশের জাহাজ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৭ Time View

ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমী জাহানাবাদী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যেও বাংলাদেশের জ্বালানি জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দেওয়া হবে।

শুক্রবার (১৩ মার্চ) ঢাকায় এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ও জ্বালানিমন্ত্রীর অনুরোধে ইরান সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা ইতিমধ্যেই প্রস্তুত।

রাষ্ট্রদূতের ভাষ্য, যদি বাংলাদেশের কোনো জাহাজ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন করতে চায়, আমরা সেগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দেব। এতে বাংলাদেশের জনগণ কোনো সমস্যার মুখোমুখি হবে না। তিনি এসময় আল-কুদস কমিটি বাংলাদেশের আয়োজনকৃত আলোচনা সভায় যোগ দিয়েছিলেন।

ইরানের এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে হরমুজ প্রণালীতে তেল পরিবহন কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়েছে। পারস্য উপসাগরীয় দেশটি ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত ১৬টি জাহাজে হামলা চালিয়েছে। উল্লেখ্য, এই জলপথ দিয়ে বিশ্ববাজারে তেলের প্রায় ২০ শতাংশ সরবরাহ হয়, ফলে হরমুজ প্রণালী বন্ধের হুমকি বিশ্বজুড়ে তেল বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com