রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র-তুরস্ক সফরে ঢাকা ত্যাগ পররাষ্ট্রমন্ত্রীর

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৮ Time View

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে আন্তর্জাতিক সমর্থন জোরদার করতে যুক্তরাষ্ট্র ও তুরস্ক সফরে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শনিবার (১৪ মার্চ) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন।

নিউইয়র্কে যাওয়ার পথে তুরস্কে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বাসসকে জানান, তুরস্কে অবস্থানকালে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও কূটনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।

জানা গেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন আদায়ের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এসব বৈঠক অনুষ্ঠিত হবে। সফরকালে তিনি বিভিন্ন দেশের কূটনীতিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন বাড়ানোর চেষ্টা করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com